সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

     চায়না শেখ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকালে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে তারুণ্যের উদযাপন উপলক্ষ্যে ভলিবল খেলায় ৪টি প্রতিষ্ঠান থেকে ৪২ জন এবং ব্যাডমিন্টন খেলায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ভলিবল প্রতিযোগিতায় দুর্গাবর্দী হাট দাখিল মাদরাসা ইউ.আই সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আলহাজ্ব আমিন উদ্দিন হাই স্কুল, ইউ. আই সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শহীদুল ইসলাম মুন্সি, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: আলমগীর হোসেন, জেলা সমবায় কর্মকর্তাসহ অন্যরা।

জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন জানান, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ক্রীড়া চর্চা হলো অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।

———-

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ