বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে   মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

 

মো: তরিকুল ইসলাম (শুভ)
কলাপাড়া উপজেলা প্রতিনিধি,

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে প্রধান দুই কর্মকর্তা এম ডি ও পি.ডি’র অপসারণ ও গ্রেফতারসহ ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির সঙ্গে জড়িত প্রধান দুই কর্মকর্তার অপসারণ, গ্রেফতার ও একইসঙ্গে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষিত যুবকদের আট দফা বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার দুপুর ১২টায় কলাপাড়া প্রেসক্লাব সংলগ্ন শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে প্রধান সমন্বয়ক মোঃ রবিউল আউয়াল অন্তরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মোঃ মাহবুব আলম নাঈম, মোঃ শহিদুল ইসলাম, রেজাউল প্যাদা, মেহেদী হাসান ইলিয়াস, মোঃ জামাল মৃধা, বিলকিস বেগম প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির কারণে স্থানীয় জনগণ ভূমি অধিগ্রহণের ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছেন। তাছাড়া, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।

তারা তাদের ৮ দফা দাবিতে নিম্নোক্ত বিষয়গুলো তুলে ধরেন:

# দুর্নীতিতে জড়িত প্রধান দুই কর্মকর্তার অপসারণ ও আইনের আওতায় আনা।

# ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ প্রদান।

# স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

# তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে সৃষ্ট পরিবেশগত ক্ষতি কমানোর কার্যকর

উদ্যোগ।

# স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়ন।

বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি:

বক্তারা বলেন, “আমাদের দাবি মানা না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। স্থানীয় জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা থামব না।”

মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ একত্রিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

আয়োজকরা জানান, এই আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ