শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কলাপাড়ায় নদীতে ঘুরে ঘুরে মানতা সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

আঃ সোবাহান হাওলাদার

কলাপাড়া উপজেলা প্রতিনিধি , পটুয়াখালী।

জলে জন্ম, জলে মৃত্যু, জলেই জীবন যাপন। হাড় কাঁপানো শীতে জলে বসবাসকারী এসব মানতা সম্প্রদায়ের মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। তাই শীত নিবারনের জন্য পটুয়াখালী কলাপাড়ায় অর্ধশতাধিক মানতা সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরন করেছে উপজেলা প্রশাসন। আজকের ১৩/০১/২০২৫ ইং, রোজ সোমবার সকাল দশটায় পায়রা বন্দরের প্রথম টার্মিনাল সংলগ্ন রাবনাবাদ নদীতে ঘুরে ঘুরে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।

 

 

এ সময় উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ইউএনও পত্নি সুরাইয়া ফাহিমা এমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম ও উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আশাদুজ্জামান আছাদ সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সরকারের বরাদ্ধকৃত ৩ হাজার কম্বল বিতরন কার্যক্রমের অংশ হিসেবে হত দরিদ্র এসব মানতা সম্প্রদায়ের মাঝে এসব কম্বল বিতরন করা হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলার ইউএনও।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ