রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরিশাল রেঞ্জের ডিসেম্বর/২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার
অদ্য ১৪ জানুয়ারি ২০২৫ খ্রিঃ মঙ্গলবার বরিশাল রেঞ্জের মান্যবর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয় মহোদয়ের সভাপতিত্বে বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল রেঞ্জের ডিসেম্বর/২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় রেঞ্জ ডিআইজি মহোদয় বিগত মাসের বরিশাল রেঞ্জাধীন সকল জেলার অপরাধ ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ সুপারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও উক্ত অপরাধ পর্যালোচনা সভায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্ট তামিল, পলাতক আসামী গ্রেফতারসহ বিভিন্ন বিষয়ের রেঞ্জ ডিআইজি মহোদয় পুলিশ সুপার মহোদয়দের দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত সভা সঞ্চালন করেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ নাজিমুল হক মহোদয়।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব কাজী ছোয়াইব, পুলিশ সুপার, রেঞ্জ কার্যালয়, বরিশাল; কমান্ড্যান্ট, আরআরএফ, বরিশাল।
বরিশাল রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিরোজপুর, পুলিশ সুপার, নৌ পুলিশ, বরিশাল অঞ্চল, পুলিশ সুপার, পিবিআই, বরিশাল বিশেষ পুলিশ সুপার, সিআইডি, বরিশালসহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ