বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত ক্রিকেট প্রতিযোগিতায় আলহাজ্ব আমিন উদ্দিন হাই স্কুল চ্যাম্পিয়ন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুর প্রতিনিধি

চায়না শেখ

মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) সকালে আছমত আলী খান স্টেডিয়াম মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চরমুগরিয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে আলহাজ্ব আমিন উদ্দিন হাই স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে তারুণ্যের উদযাপন উপলক্ষ্যে ক্রিকেট প্রতিযোগিতায় ৪টি প্রতিষ্ঠান থেকে ৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শহীদুল ইসলাম মুন্সি, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: আলমগীর হোসেন, জেলা সমবায় কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আফজাল হোসেন সহ অন্যরা।

জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন জানান, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ক্রীড়া চর্চা হলো অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ