বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ফুটপাতের দোকান থেকে চাঁদা আদায়; আদায়কৃত টাকাসহ এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় ফুটপাতের বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগে আদায়কৃত টাকাসহ এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-খলিল শিকদার (৫৪)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০৯:৩০ ঘটিকায় দক্ষিণ শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহজাহানপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে থানার একটি টহল টিম সংবাদ পায় দক্ষিণ শাহজাহানপুরের ইসলামী ব্যাংক হাসপাতালের পাশে এক ব্যক্তি ভয়-ভীতি প্রদর্শন করে স্থানীয় ফুটপাতের দোকানদারদের নিকট থেকে অবৈধভাবে প্রকাশ্যে চাঁদা আদায় করছে।
এমন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় থানার টহল টিম সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে খলিলকে গ্রেফতার করা হয়।
এসময় তার সহযোগীরা দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত মোট ৩৮০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত খলিলসহ তার সহযোগীরা বেশ কিছুদিন যাবৎ স্থানীয় ফুটপাতের বিভিন্ন ভাতের হোটেল হতে দৈনিক ২০০ টাকা এবং চায়ের দোকান হতে দৈনিক ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে।
গ্রেফতারকৃত খলিলসহ তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ডিএমপির শাহজাহানপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মামলার নিবিড় তদন্ত ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
See insights and ads

Boost post
All reactions:

Skb Classic Corner, খালেদা পারভীন and 3 others


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ