শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে কৃষকের ৪শ’ কলাগাছ কেটে ফেলার অভিযোগ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

মাদারীপুর প্রতিনিধি

চায়না শেখ
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের জমির ৪শ’ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার রাতে সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের মধ্যচক গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ জমির মালিক ফরহাদ হাসান সদর উপজেলার মহিষেরচর গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে। আর অভিযুক্ত শাহীন উকিল সদর উপজেলার সাবেক গোবিন্দপুর গ্রামের কালাম উকিলের ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, ২০২১ সালে সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের মধ্যচক গ্রামে ১৫ শতাংশ জমি ক্রয় করেন ফরহাদ হাসান। পরে সেখানে কলাগাছসহ বিভিন্ন ফলের চারা রোপন করে সে। এ জমি নিয়ে বিরোধ হয় পাশের শাহীন উকিলের সাথে। এই জমিতে শুক্রবার রাতে শাহীন লোকজন নিয়ে ৪শ’ কলাগাছ কেটে ফেলে বলে অভিযোগ ওঠে। শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন জমির মালিক ফরহাদ হাসান।

 

এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি তার। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। এদিকে এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে অভিযুক্ত শাহীন উকিল।
এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ