রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরিশাল জেলায় ইঞ্জিন চালিত ট্রলার এর শুভ উদ্বোধন এবং চাবি প্রদান অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি বরিশাল মহোদয়ের যোগদান “

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

অদ্য ২৩ জানুয়ারি ২০২৫ খ্রী: বৃহস্পতিবার সকালে লঞ্চঘাট বরিশালে জনাব মোঃ শরিফ উদ্দীন পুলিশ সুপার বরিশাল জেলা মহোদয়ের সভাপতিত্বে ইঞ্জিন চালিত ট্রলারের শুভ উদ্বোধন এবং চাবি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ মহোদয় ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: নাজিমুল হক অতিঃ ডিআইজি, রেঞ্জ কার্যালয়, বরিশাল মহোদয়।
বরিশাল জেলা পুলিশের বহরে সংযুক্ত হল দুটি ইঞ্জিন চালিত ট্রলার। নদীমাত্রিক বাংলাদেশে নদীবহুল জেলা হিসাবে বরিশাল সুপরিচিত। অপরাধ প্রতিরোধ এবং অপরাধ দমনের জন্য নদীপথের নজরদারি প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ।
এর গুরুত্ব চিন্তা করেই বরিশাল জেলা পুলিশের বহরে দুটি ট্রলার সংযুক্ত করেন যা নদী পথে অপরাধ প্রতিরোধ ও দমনে বিশেষ ভূমিকা পালন করবে। প্রধান অতিথি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ ডিআইজি বরিশাল রেঞ্জ মহোদয়ের নিকট হতে ইঞ্জিন চালিত দুটি ট্রলারের চাবি গ্রহণ করেন অফিসার ইনচার্জ হিজলা থানা এবং অফিসার ইনচার্জ মেহেন্দিগঞ্জ থানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরিশাল; জনাব মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ( বাকেরগঞ্জ সার্কেল), বরিশাল; জনাব শারমিন সুলতানা রাখী, অতিরিক্ত পুলিশ সুপার(গৌরনদী সার্কেল), বরিশাল সহ অফিসার ইনচার্জ মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ, হিজলা থানা উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার, ফোর্স ।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ