বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

আমুর গ্রেপ্তারে ঝালকাঠিতে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর গ্রেপ্তারে খবরে জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আইনজীবী সমিতির সদস্যরা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ এ খবর ঝালকাঠিতে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ।  বিকেলে জেলা আইনজীবী সমিতি চত্বরে আনন্দ মিছিল করেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আইনজীবী ও বিএনপি নেতাকর্মীদের আমির হোসেন আমুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা আমির হোসেন আমুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আনন্দ মিছিল শেষে বিএনপি নেতারা বলেন, আমির হোসেন আমু বিনা ভোটে এমপি হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন। তিনি বিএনপি নেতাকর্মীদের নামে মামলা-হামলাসহ অত্যাচার চালিয়েছেন। তিনি অবৈধভাবে অনেক টাকার মালিক হয়েছেন। আমুর ঝালকাঠির বাসা থেকে ৫ আগস্ট রাতে যৌথবাহিনী পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে। বিএনপি নেতারা আমির হোসেন আমুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরে জেলা যুবদল নেতাকর্মীরা শহরে একটি আনন্দ মিছিল বের করে। মিছিল শেষ স্থানীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।  আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন ও শ্রমিক দলের আহ্বায়ক টিপু সুলতানসহ আরও অনেকে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ