সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

হলিউডে ‘বি-গ্রেড’ সিনেমায় অভিনয়ের কারণ জানালেন প্রিয়াঙ্কা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বলিউডে এক সময় চুটিয়ে কাজ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপর পাড়ি দিয়েছেন হলিউডে। সেখানেও গান, টিভি সিরিজ ও সিনেমায় কাজের পাশাপাশি রিয়্যালিটি শোয়েও যোগ দিয়েছেন অভিনেত্রী।

‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ এবং সম্প্রতি ‘সিটাডেল’- হলিউডের প্রতিটি কাজে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

তবে হলিউডে সফরের শুরুর দিকে কেন ‘বি-গ্রেড’ সিনেমাতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক বার। এই বিষয়ে প্রিয়ঙ্কার বক্তব্য, বলিউডে আমাকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল। একটা সময়ের পরে আমাকে কোনও সিনেমাতে নেওয়া হচ্ছিল না। লোকজনদের সঙ্গে মতান্তর হচ্ছিল।

এখানেই শেষ নয়, অভিনেত্রী আরও বলেন, এই খেলায় আমি পারদর্শী নই। ইন্ডাস্ট্রির অন্দরে এত রাজনীতি সামাল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি। বলে দিয়েছিলাম, আমি বিরতি চাই।

বলিউডের এত সাফল্য পেছনে ফেলে কেন তিনি হলিউডে পাড়ি দিলেন? তা-ও আবার ছোটখাটো চরিত্রে অভিনয়ের জন্য? প্রায়ই এই প্রশ্নের মুখোমুখি হন প্রিয়াঙ্কা। এই প্রসঙ্গে তার জবাব, যে কোনও ছোটখাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম আমি। কারণ, ইংরেজি ভাষায় ফিল্মোগ্রাফ অর্থাৎ সিনেমা করার অভিজ্ঞতা সঞ্চয় করতে হত আমাকে।

বলিউডের ‘দেশি গার্ল’ আরও বলেন, অনেকে, যারা আমাকে বলিউডে অভিনয় করার সময় থেকে চেনেন, তারা প্রায়শই আমাকে প্রশ্ন করেন, কেন আমি হলিউডে ছোট চরিত্রে ও বি-গ্রেড সিনেমাতে কাজ করেছি। তাদের কাছে এটাই আমার উত্তর।

উল্লেখ্য, হলিউডে ‘বি-গ্রেড’ সিনেমাতে অভিনয় করেও ডিওয়েন জনসন ও রিচার্ড ম্যাডেনের মতো নামজাদা হলি অভিনেতার সঙ্গে অভিনয় করে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ