শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

আবুল হাসানাত আব্দুল্লাহসহ আওয়ামী লীগের ৩৯ নেতাকর্মীর নামে মামলা

অনলাইন ডেস্ক

সংবাদটি শেয়ার করুন....

বরিশালের গৌরনদীতে ২০২৩ সালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, বিস্ফোরণ ও চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগের ৩৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা আক্কেল সরদার বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেছেন।মামলায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহকে ১ নম্বর আসামি করা হয়েছে।

মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলো- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মুন্সী, খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব মাতুব্বর, সাধারণ সম্পাদক মোস্তফা সেরনিয়াবাত, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মোল্লা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সান্টু ভূইয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ।

নামধারী ৩৯ জন ব্যতিত এ মামলায় ৪০/৫০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া। তিনি জানান, মঙ্গলবার রাতে দায়ের হওয়া ওই মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ