বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পিরোজপুরে ৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১০,০০০ টাকা সহ ৫ জন গ্রেপ্তারঃ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মোঃ বজলুর রহমান
স্টাফ রিপোর্টার
অদ্য ১৪ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ। পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এর তদারকীতে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৭ কেজি ২৫০ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা, ৩০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের মোট ১০,০০০/-টাকাসহ ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়।
আসামীদের নাম-১। মোসা: গুলবানু(৫৫), স্বামী-মৃত নূর মোহাম্মদ, সাং-বাশবাড়ীয়া, ২। মো: রাজিব খান(৩৫), পিতা-মৃত নূর মোহাম্মদ, সাং-বাশবাড়ীয়া, ৩। মো: রবিউল ইসলাম(২২), পিতা-মো: শাহজাহান খান, সাং-কালিকাঠী, সর্ব ইউপি-শংকরপাশা, ৪। মোসা: নাজমা আক্তার(২৫), স্বামী-আল আমিন, সাং-গনকপাড়া, ৫। মো: আলমগীর মোল্লা(৪৪), পিতা-মৃত মোক্তার মোল্লা, সাং-মুক্তারকাঠী, সর্ব থানা ও জেলা-পিরোজপুর।
সদর থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুস সোবহান এর নেতৃত্বে ১৩/২/২০২৫ তারিখ ১৮.২০ ঘটিকায় সদর থানাধীন শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া সাকিনে ৬ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজা, ৩০০ পিচ ইয়াবা ও মাদক বিক্রয়ের ১০,০০০ টাকা সহ মোসাঃ গুলবানু, তার ছেলে মোঃ রাজিব খাঁন (৩৫) এবং মোঃ রবিউল ইসলাম (২২) দেরকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার   এসআই মুজাম্মেল হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে ১৪/২/২০২৫ তারিখ ০৪.৩০ ঘটিকায় সদর থানাধীন শিকদার মল্লিক ইউনিয়নের জনৈক আলআমিনের বসত ঘর হতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারী মোসাঃ নাজমা আক্তার (২৫) কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া পিরোজপুর ডিবির এসআই নুরুল আমিনের নেতৃত্বে আরেকটি অভিযান গত ১৩/২/২০২৫ তারিখে ২১.৩০ ঘটিকায় পৌরসভার ১ নং ওয়ার্ড মুক্তারকাঠি সাকিনে ধৃত আসামী আলমগীর মোল্লা (৪৪) এর বসতবাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এ সংক্রান্তে পিরোজপুর সদর থানায় ৩ টি মামলা রুজু হয়েছে। পিরোজপুর জেলাকে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করতে জেলা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ।
মোঃ বজলুর রহমান
স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ