বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বেঁদে সর্দারসহ আহত-৩

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

চায়না শেখ,  মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বেঁদে পল্লীর সর্দারসহ তিনজন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও বেদেপল্লী সূত্রে জানাগেছে, পৌর ২নং এলাকার চরঠেঙ্গামারা বেঁদে পল্লীর সর্দার মনিরের সঙ্গে বেঁদে বাবু সরদারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল। এর জের ধরে বাবু সরদারের নেতৃত্বে সম্রাট, আসিফ ও কামাল সরদারসহ কয়েকজন মিলে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে কালকিনি মাছবাজার বটতলা স্থানে বসে বাবু সরদার, সম্রাট ও কামাল সরদার মিলে রাম দা দিয়ে বেদে সরদার মনির (৪৫), জোবায়ের (১৯), রাজ্জাক মুন্সিকে (৫০) কুপিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
জোবায়েরের অবস্থা অবনতি হলে তাকে বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবং রাজ্জাক মুন্সি কে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত মনিরের স্ত্রী কনক বেগম বলেন, আমার স্বামীকে কুপিয়ে আহত করেছে বাবু, সম্রাট ও কামাল। আমি হামলাকারীদের বিচার চাই।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত বাবু, কামাল ও সম্রাটকে এলাকায় পাওয়া যায়নি। তারা গা ঢাকা দিয়েছে।
এ বিষয় কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে বিষয়টি দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ