বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন,  জামালপুর জেলা প্রতিনিধি

 

২৩ ফেব্রুয়ারি রবিবার জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ইলেকট্রিক মিস্ত্রি আতাউর রহমান বিপুলকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি আসাদুজ্জামান আপেলকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ। ২৩ ফেব্রুয়ারি রবিবার  রাত দেড়টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হরিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ২৩ ফেব্রুয়ারী রবিবার দুপুরে তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এ হত্যাকাণ্ডের পর থেকেই মামলাটির প্রধান আসামি আসাদুজ্জামান আপেল পলাতক রয়েছে। প্রযুক্তির সহায়তায়  তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

১৭ জানুয়ারি  সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি গ্রামে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে চাচাত ভাই আতাউর রহমান বিপুল ও তার পরিবারের উপর হামলা চালান আসামি আপেল ও তার সহযোগীরা। দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন আতাউর রহমান বিপুল। আহত হয় কয়েকজন।

 

হত্যাকাণ্ডের পরদিন নিহত আতাউর রহমান বিপুলের ভাই বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত ১০ জন আসামির মধ্যে ছয়জন আসামিকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ অভিযানে মামলার প্রধান আসামি আসাদুজ্জামান আপেলকে গ্রেপ্তার করা হল।

 

পুলিশ সুপার বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ