শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

আমতলীতে ডাকাতি টাকা স্বর্নালঙ্কার লুট, ডাকাতের হামলায় জার্মান নাগরিকসহ ৩জন আহত।।

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মোঃ খবির উদ্দিন,  আমতলী উপজেলা প্রতিনিধি  ,বরগুনা।

 

আমতলী উপজেলার ঘটখালী গ্রামে আমতলী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদারের বাড়িতে শনিবার গভীর রাতে এক দুধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতদের হামলায় জার্মান নাগরিকসহ ৩ জন আহত হয়েছে। আহত নজরুল ইসলাম তালুকদারকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় এবং জার্মান নাগরিককে পটুয়াখালী প্রেরণ করা হয়েছে।

 

জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের আমতলী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদারের বাড়ীতে শনিবার রাত ৩টায় ১০-১২ জনের একটি মুখোষধারী ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। নজরুল ইসলাম তালুকদারকে দেশীয় বন্দুক এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে হাত পা বেধে একটি কক্ষের মধ্যে আটকে রাখে। রডের আগাতে নজরুল ইসলাম তালুকদারের ডান হাত ভেঙ্গে যায়। এর পর তারা ঘরের আলমিরা এবং মালামাল তছ নছ করে নগদ ৪ লক্ষাধিক টাকা, ৬-৭ ভরি স্বর্ন ও আইফোনসহ ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

এসময় ওই বাড়িতে বেড়াতে আসা জার্মান প্রবাসী রোকেয়া রথী ও তার স্বামী জার্মান নাগরিক মি. হ্যানস ওয়েনার জর্জ রথীকেও মারধর করে। এবং রোকেয়া রথীর হাতের স্বর্নের চুরি খুলে নিয়ে যায়। ডাকাতির খবর ছড়িয়ে পরলে গ্রামবাসী ছুটে আসলে ডাকাতরা তাদের সামনে দিয়ে অস্ত্র উচিয়ে পালিয়ে যায়।

 

নজরুল ইসলাম তালুকদার বলেন, রাত আনুমানিক ৩টার সময় ১০-১২ জনের একটি মুখোষধারী ডাকাতদল জানালার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমাকে এবং বেড়াতে আসা জার্মান প্রবাসী রোকেয়া রথী ও তার স্বামী জার্মান নাগরিক মি. রথীকে মারধর করে। ডাকাতের লোহার রডের আগাতে আমার ডান হাত ভেঙ্গে যায় এবং মাথা এবং কানে গুরুতর জখম হই। এঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ ঘটনায় এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ