রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীর নামে হত্যা মামলার প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুর প্রতিনিধি:- চায়না শেখ

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী অনিক হোসেন নামে হত্যা মামলা হওয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।

শনিবার সন্ধ্যায় মাদারীপুর সরকারি কলেজ গেইট এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়। কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে শহরের স্বাধীনতা অঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার এতে অংশ নেয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

অনিক হোসেন সদর উপজেলার খোয়াজপুর আবুল হোসেন বিশ্ব বিদ্যালয় কলেজের বাংলা বিভাগের স্মাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্রজনতার আন্দোলনে রাজধানীর ঢাকায় গুলিতে নিহত হয় মাদারীপুরের নাজমুল হোসেন। এই ঘটনায় সম্প্রতি রনি শরীফ নামে সংক্ষুব্ধ এক ব্যক্তি বাদী হয়ে রাজধানী ঢাকায় একটি হত্যা মামলা করেন। নাজমুল হোসেন নিহতের ঘটনায় অনিক হোসেনকে ১৩৪ নম্বর আসামী করা হয়। অথচ ঘটনার দিন বৈষম্যবিরোধী আন্দোলনে মাদারীপুরে অনিক অংশ নিয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। বিষয়টি জানার পরে জেলার অন্য ছাত্র আন্দোলনকারীরা ক্ষোভে-দুঃখে ফেটে পড়ে। এরই প্রতিবাদে জেলার ছাত্র আন্দোলনের সাথে যুক্ত অন্য সহযোদ্ধারা মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এই হত্যা মামলা থেকে অনিকের নাম বাদ দেয়ার দাবি জানান শিক্ষার্থীরা। তা না হলে আগামী বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের অন্যতম সদস্য নেয়ামত উল্লাহ, আকাশ মাতুব্বর, তানসিন আহমেদ ও রোমান বেপারীসহ অনেকেই মশাল মিছিলে উপস্থিত ছিলেন।

 

চায়না শেখ
মাদারীপুর প্রতিনিধি
১০/১১/২৪ খ্রিঃ


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ