শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

খালেদা পারভীন স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম রুবানকে(২২) একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম সুবিদখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

গতকাল বুধবার গ্রেপ্তারকৃত মাহাবুব আলম রুবানকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ।

 

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর মজিদবাড়িয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. নসা মিয়া মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। আদালতের বিচারক স্বপন কুমার দাস মামলাটি আমলে নিয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার গ্রহণের জন্য নির্দেশ দেন।

 

মামলায় অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়। তবে সে মামলায় মাহাবুব আলম রুবানের নাম না থাকলেও তাকে অজ্ঞাত দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ বলেন, মাহাবুব আলম রুবান নামের এক ছাত্রলীগ নেতাকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে নেয়া হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ