রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

৩৩ বছর পর মাদারীপুর সরকারি কলেজের নবীন বরণ উৎসব

মাদারীপুর প্রতিনিধি:- চায়না শেখ

সংবাদটি শেয়ার করুন....

৩৩ বছর পর মাদারীপুর সরকারি কলেজের নবীন বরণ উৎসব

৩৩ বছর পর মাদারীপুর সরকারি কলেজের নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকালে কলেজ মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান খান।

 


নবীন বরণ উৎসব কে ঘিরে কলেজে প্রাঙ্গণে সেজেছে উৎসবের রংয়ে। প্রথমে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থী ও স্কাউট সদস্যদের কঠোর নিরাপত্তা ও কড়া শৃঙ্খলায় উৎসব মাঠ সেজেছে দারুণ এক আদর্শ।
অতিথিদের আসন গ্রহণ শেষে শুরু হয় আলোচনা ও অভিব্যক্তি প্রকাশ করার পালা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান খান বলেন, ৩৩ বছর পর আজকে নবীন বরণ উৎসব হচ্ছে, আমার কাছে আজ খুবই আনন্দের দিন। ৩৬ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা যে দেশ পেয়েছি, আমাদের এই দেশ প্রেম ধরে রাখতে হবে, মনে রাখতে হবে শিক্ষাই জাতির মেরুদন্ড তাই শিক্ষার বিকল্প নাই। সবার লেখাপড়ার দিকে মনোযোগী হতে হবে। আমরা এই কলেজে এখন থেকে পড়াশোনার পাশাপাশি ধর্মচর্চাও করতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: লিটন মোল্লা, সুফিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রীনা রানী বৈদ্য, উপাধক্ষ্য প্রফেসর ফারুক হোসেন, সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো: আসাদুল আলম।
অনুষ্ঠান শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চায়না শেখ
মাদারীপুর প্রতিনিধি
১০/১১/২৪


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ