শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

গণপিটুনীতে দুই ডাকাত নিহত, ডাকাতদের ছোড়া গুলিতে আটজন এলাকাবাসী গুলিবিদ্ধ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

নূরে আলম তাশদীদস্টা, স্টাফ রিপোর্টার

 

মাদারীপুরের কীর্তিনাশা নদীতে স্পিডবোটে অস্ত্র নিয়ে ডাকাতি করতে আসে একদল দুর্বৃত্ত। টের পেয়ে প্রতিরোধ করে এলাকাবাসী।

 

 

এতে স্থানীয়দের ডাকাতরা গুলি ছুঁড়লে ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ট্রলার নিয়ে ধাওয়া দিয়ে গণপিটুনী দিলে আহত হয় ৭ জন ডাকাত। পরে তাদের ভর্তি করা হয় হাসপাতালে সেখানে মারা যায় দুইজন।

 

 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর-শরিয়তপুর দুই জেলার সীমান্তবর্তী এলাকা খোয়াজপুর-টেকেরহাট বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপনের বাড়ি মুন্সিগঞ্জের কালিরচর এলাকায় ও আনোয়ার দেওয়ানের বাড়ি শরিয়তপুরের জাজিরায়। এদিকে ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল উদ্ধার করেছে পুলিশ।

 

 

স্থানীয়ার জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর-শরিয়তপুর দুই জেলার সীমান্তবর্তী এলাকা খোয়াজপুর-টেকেরহাট বন্দরে স্পিডবোট নিয়ে ডাকাতি করতে আসে একদল দুর্বৃত্ত। স্পিডবোটে অস্ত্র নিয়ে বালুবাহী জাহাজে ডাকাতির চেষ্টা  করে  তারা।

 

বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেয় এলাকাবাসী
ঘটনাস্থল থেকে হাতবোমা ফাটিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করে  ডাকাতরা। পরে ইটপাটকেল ছুঁড়লে ডাকাতরা এলাকাবাসীর উপর গুলি করে। এতে আহত হয় অন্তত ৮ জন। এ খবর আশপাশে ছড়িয়ে পড়লে একাধিক ট্রলার নিয়ে ডাকাতদের আবারো ধাওয়া দেয় স্থানীয়রা।

 

পরে কীর্তিনাশা নদীর শরিয়তপুরের তেতুলয়িা এলাকায় গতিরোধ করে তাদের আটকে গণপিটুনী দেয় স্থানীয়রা। খবর পেয়ে গুরুতর অবস্থায় ৭ ডাকাতকে উদ্ধার করে ভর্তি করা হয় শরিয়তপুর জেলা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুইজন। এদিকে আহত স্থানীয়দের উদ্ধার করে ভর্তি করা হয়ে মাদারীপুর ২৫০ শয্যা ও শরিয়তপুর সদর হাসপাতালে।

তাদের মধ্যে ৫জনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ