রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পুকুর লিজের টাকা নিয়ে দ্বন্দ্ব ছোট ভাইকে কুপিয়ে জখম

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

ফরহাদুজ্জামান নাটোর জেলা প্রতিনিধি

 

অদ্য ৩ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ সোমবার নাটোরের গুরুদাসপুরে পুকুর লিজের টাকা চাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করেছে বড় ভাই আব্দুস সালাম ও তার দুই ছেলে।

 

বিয়াঘাট গ্রামের এ ঘটনায় গুরুদাসপুর থানায় বাদী
হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন রফিকুলের ছেলে কাওছার আহমেদ শুভ।

 

 

অভিযোগে জানা যায়, বিয়াঘাট মৌজায় যৌথ সম্পত্তির ওপর রফিকুল ও সালামের পুকুর রয়েছে। রফিকুল তার অংশের পুকুর লিজের টাকা চাইলে বড় ভাই
সালাম টালবাহানা করেন।

 

শুরু হয় বাকবিতন্ডা ও গালিগালাজ। এক পর্যায়ে আব্দুস
সালাম (৬৫), তার দুই ছেলে আবাদী হোসেন (৪০) ও আকরাম হোসেন (৪৫) লাঠিসোটা নিয়ে রফিকুল ইসলামের (৫৭) ওপর হামলা চালায়। ছেলে আব্দুল্লাহ আল মুমিত তাকে বাঁচাতে গেলে তাকেও মারপিট করা হয়। মাথায় গুরুতর জখম অবস্থায় রফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বিয়াঘাট গ্রামের রজব আলীর ছোট ছেলে।

 

কর্তব্যরত চিকিৎসক ডা. অহিদুজ্জামান রুবেল বলেন, রফিকুলের মাথা ফেটে এক সেন্টিমিটার ডিপ হয়েছে। চিকিৎসা দেয়া হচ্ছে। কিন্তু এখনও ঝুকিমুক্ত নন
তিনি।

 

অভিযুক্তদের না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় মজিবর রহমান ও হেনা খাতুন জানান, পুকুর লিজের টাকা চাওয়ায় রফিকুলকে মারধর করা হয়েছে।
গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন এ ব্যাপারে বলেন, অভিযোগের পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ