বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে তিন খুনের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

চায়না শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি

 

মাদারীপুরের কালকিনিতে তিন খুনের ঘটনাসহ একাধিক মামলার আসামী বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সুমন ও তার ছোট ভাই ছাত্রলীগ নেতা রাজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বেলা ৩টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

 

এদের বিরদ্ধে তিন খুনসহ বোমা বিস্ফোরণ ও মারামারিসহ ২০টি পৃথক মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান। গ্রেফতারকৃত সুমন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং তার ভাই রাজন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। কালকিনি উপজেলার বাশবাড়ী এলাকায় তাদের নামে সুমন বাহিনী নামে একটি বাহিনী রয়েছে।

 

 

পুলিশ জানান, গত বছরের ২৭ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে ৮নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার এবং সহযোগী সিরাজ চৌকিদার নিহত হন।

 

 

এছাড়া বেশ কয়েকজনের পা কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পৃথক তিনটি হত্যা মামলা ও বোমা বিস্ফোরণ, চাঁদাবাজি, মারামারি একাধিক মামলা রয়েছে। তবে তিন খুনের ঘটনায় উচ্চ আদালতে সাময়িক জামিনে রয়েছে। কিন্তু অন্য মামলায় ওয়ারেন্ট রয়েছে।

 

 

পুলিশ সুপার মো. সাইফুজ্জামান জানান, বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের বিরদ্ধে ৭টি ও তার ছোট ভাই রাজনের বিরদ্ধে ১৩টি পৃথক মামলা রয়েছে। ফলে এরা মাদারীপুর আদালতে কোন একটি মামলায় হাজিরা দিতে আসলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা কোন মামলায় গ্রেফতার হয়েছে, সেটা প্রয়োজনীয় সব মামলা যাচাই করে আদালতে পাঠানো হবে।

 

তবে এদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় কোন না কোন মামলায় গ্রেফতার হবেই।’
উল্লেখ্য, মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্যকর তিন খুন মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বাকি এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মোস্তাফিজুর রহমান সুমন কালকিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বলে জানা যায়। ‘সুমন বাহিনী’ নামে তার এলাকায় একটি বাহিনী রয়েছে।’


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ