বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ইসলামপুরে ২টি ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন জামালপুর জেলা প্রতিনিধি

 

৪ মার্চ মঙ্গলবার জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় দু’টি ইটভাটাকে জরিমানা ও সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইসলামপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।

 

 

যৌথ বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেকার এবং জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহার নেতৃত্বে দু’টি ইটভাটায়।

 

 

অভিযানের সময় ইসলামপুর পৗর শহরের দক্ষিণ দরিয়াবাদ এলাকায় হাশেম আলী যুগলের মালিকানাধীন হিয়া ব্রিকস ও পলবান্ধা গোরস্থান মোড়ে আমিরুল ইসলামের মালিকানাধীন সদাগর ব্রিকস নামের ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানাসহ ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

 

 

২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের (সংশোধিত) ১৯ এর ৫/১ ধারার ১৫/১(খ) ধারা মোতাবেক অবৈধভাবে ইট প্রস্তুত করার দায়ে এই দু’টি ইটভাটাকে জরিমানা করা হয়। এ সময় ইটভাটার চুল্লি ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে কাঁচা ইট নষ্ট করা হয়।

 

ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেকার সাংবাদিকদের জানান অবৈধভাবে ইটভাটা দুটি পরিবেশের বিপর্যয় ঘটানোর পাশাপাশি নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত হওয়ায় এ ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ