রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জে যাত্রী বেশে অটোরিকশায় উঠে ছিনতাই গ্রেপ্তার ২ জন।

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি
অদ্য ৬ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ বৃহস্পতিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী – কাউনিয়ারচর সড়কে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে দুই ছিনতাইকারিকে আটক করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ।
অদ্য বৃহস্পতিবার বকশিগঞ্জ থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মামুন ওরফে সুমন (২৭) বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও জাকিরুল (২৫) একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
উল্লেখ্য, গত (০৩ মার্চ) রাত ১০টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সানন্দবাড়ি-কাউনিয়ারচর সড়কের হারুয়াবাড়ী এলাকায় কাউনিয়ারচর বাজার থেকে সানন্দবাড়ি বাজারে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া নেয় এক ছদ্মবেশী যাত্রী।
ইজিবাইকটি হারুয়াবাড়ি এলাকায় পৌঁছালে ইজিবাইক চালক জহরুল মোল্লাকে (৩৫) পিছন দিক থেকে মাথায় রড দিয়ে আঘাত করে। পরে চালককে রাস্তায় ফেলে দিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় জহুরুল মোল্লাকে উদ্ধার করেন স্থানীয়রা।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ে জড়িত অভিযোগে মামুন ওরফে সুমন ও জাহাঙ্গীর নামে দুই ব্যাক্তিকে বৃহস্পতিবার তাদেরকে বকশিগঞ্জ থেকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বোরহান উদ্দিন জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ