বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে মাগুরার শিশু ধর্ষণ এর প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন!

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

৯ মার্চ ২০২৫ খ্রিষ্টাব রোজ রবিবার জামালপুর শহরে বিউটি প্লাজার সামনেমাগুরায় ৮ বছরের কন্যাশিশু ধর্ষণসহ সারাদেশে সকল ধর্ষণের প্রতিবাদে সেভেন স্টার গ্রুপ ও জামালপুর মোবাইল ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সেভেন গ্রুপের সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব খান, সদস্য রবিন,রিয়াদুল ইসলাম রাব্বি, আবু তালহা আপন, সাগর ইসলাম, ইফাব, জামালপুর জেলা মোবাইল অ্যাসোসিয়েশনের সভাপতি জুয়েল রানা, মনিরুজ্জামান মনির, রাহাত প্রমুখ।

 

 

মানববন্ধনে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, মাগুরায় ধর্ষণের শিকার কন্যাশিশুটি ঢাকায় সিএমএইচ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত দুই মাসে সারাদেশে ১১৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে।

 

 

জামালপুরে বাকপ্রতিবন্ধি দুইটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। সারাদেশব্যাপী যে হারে ধর্ষণের উৎসব শুরু হয়েছে। আমরা ৫ আগস্টের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলাম। সেটা আজ ধূলিসাৎ হয়ে যাচ্ছে।

 

 

তিনি আরও বলেন, আজকে নরপশুদের অত্যাচারে আমাদের মা-বোনেরা স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারছে না। ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ করে তারা আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যায়।

 

আমরা সকল মা-বোনদের নিরাপত্তা চাই। আমরা জামালপুরবাসী প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি। আজকে ধর্মীয় অনুশাসন না মানার কারণে দেশে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ বেড়ে যাচ্ছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ