বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরিশালে ২৫০০ কেজি পলিথিনসহ ব্যবসায়ী গ্রেফতার

আলম তাশদীদ

সংবাদটি শেয়ার করুন....

বরিশাল নগরীর পলাশপুর এলাকায় বিক্রি নিষিদ্ধ ২৫০০ কেজি পলিথিনসহ মো. আক্কাস হাওলাদার (৪২) নামে এক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ৫নং ওয়ার্ড  পলাশপুর ৩ নম্বর মসজিদ গলিতে অভিযান চালিয়ে এ পলিথিন জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা বলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে নগরীর পলাশপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালায় র‌্যাব ও পরিবেশ অধিদপ্তর।  এ সময় আক্কাস হাওলাদারের ঘর থেকে ৩৫টি বস্তায় আনুমানিক ২৫০০ কেজি বিভিন্ন ধরনের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আক্কাস হাওলাদার ৫নং ওয়ার্ড পলাশপুর ৩নং গলী সংলগ্ন মসজিদ গলির বাসিন্দা মৃত আ. হামেদ হাওলাদারের ছেলে। র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। একইসঙ্গে জব্দকৃত পলিথিন ধ্বংস করা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ