শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

শেরপুর প্রতিনিধি (নূরে আলম তীশা)

সংবাদটি শেয়ার করুন....

শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় আরও দুইজন মারা গেছেন। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজন।

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশাচালক

আলালুদ্দিনের ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুবিনা বেগমের মৃত্যু হয়।

 

এর আগে বুধবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় শেরপুর-ঢাকা মহাসড়কের

পাইসকা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু

হয়। গুরুতর আহত অপর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ

হাসপাতালে রেফার্ড করা হয়।

 

নিহতরা হলেন—নেত্রকোণা জেলার পূর্বধরা উপজেলার তোফাজ্জল হোসেনের

ছেলে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া এলাকার সুলতান মিয়ার

ছেলে তাজেন মিয়া (১৫), সুলতান মিয়ার মেয়ে সুবিনা বেগম (২০) ও

অটোরিকশাচালক আলালুদ্দিন (৩৫)।

 

পুলিশের তথ্যমতে, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি দুপুর সাড়ে ১২টার

দিকে নকলা থেকে ময়মনসিংহে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা

পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক

তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে

ময়মনসিংহে নেওয়ার পর সুবিনা বেগম ও অটোরিকশাচালকের মৃত্যু হয়।

 

নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আহত

সবাইকে ময়মনসিংহ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে

মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ