বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারগঞ্জে ৩ ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

১২ মার্চ ২০২৫খ্রিষ্টাব্দ রোজ বুধবার জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তিনটি ফার্মেসির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১২ মার্চ বুধবার দুপুরে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা।

 

 

জানা গেছে, ড্রাগ লাইসেন্স, ফার্মাসিস্ট না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় আকন্দ ড্রাগ হাউজের মালিক শাকিলকে ২৫ হাজার টাকা, বিসমিল্লাহ মেডিসিন কর্নারের মালিক মাসুদ রানাকে ১০ হাজার টাকা এবং সৈনিক ফার্মেসির মালিক রাকিবুলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য তাদেরকে সতর্ক করা হয়। অভিযানে জেলা ওষুধ তত্ত্বাবধায়ক কার্যালয়ের ওষুধ পরিদর্শক জাহিদুল ইসলাম ও মাদারগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।

 

 

মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা সাংবাদিকদের জানান মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারের ওষুধের দোকান গুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৩ টি দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এছাড়া দোকানগুলোর ফার্মাসিস্ট ও ড্রাগ লাইসেন্স না থাকায় ওই দোকানগুলোকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ