শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সরিষাবাড়ি আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান এর বিরুদ্ধে বিদ্যুৎ চুরির মামলা

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

জামালপুর  জেলার সরিষাবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌরসভার কাউন্সিলর মোঃ বদিউজ্জামাল উজ্জ্বল প্রভাব খাটিয়ে অবৈধভাবে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছিলেন আট বছর ধরে। অবশেষে কর্তৃপক্ষের নজরে পড়ায় শেষ রক্ষা পেলেন না।মিটার জব্দসহ বিদ্যুৎ চুরির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

 

স্থানীয় ও পিডিবি সূত্র জানায়, সামর্থবাড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. বদিউজ্জামান উজ্জল প্রায় আট বছর ধরে তার বাড়িতে তার বাবার নামে নেয়া বৈদ্যুতিক সংযোগের পাশাপাশি আরেকটি অবৈধ সংযোগ স্থাপন করেন। দীর্ঘদিন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলেও দলীয় পদ ও পৌর কাউন্সিলর হওয়ার প্রভাবে পার পেয়ে যান তিনি। সম্প্রতি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নজরে আসে বিষয়টি।

 

 

৯ মার্চ রবিবার পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান অভিযান চালিয়ে আওয়ামী লীগনেতা মো. বদিউজ্জামান উজ্জলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করেন। পরদিন জামালপুর বিদ্যুৎ আদালতে তার বিরুদ্ধে বিদ্যুৎ আইন ২০১৮-এর ৩২ (১) ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় তিন লাখ ৮৩ হাজার ১৭৩ টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এ অভিযানের পর থেকে আওয়ামী লীগ নেতা মো. বদিউজ্জামান উজ্জল পলাতক রয়েছেন।

 

সরিষাবাড়ী পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান সাংবাদিকদের বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন স্থানে বিদ্যুৎ চুরি রোধ ও রাজস্ব আদায়ে এ অভিযান অব্যাহত থাকবে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ