শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও নগদ লুট করে পালিয়ে যাবার সময় দুইজনকে গণপিটুনি

মোঃ আশিকুজ্জামান, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 ১৬ মার্চ ২০২৫খ্রিষ্টাব্দ রোজ রবিবার মাদারীপুরে চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যাবার সময় দুইজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় অসুস্থ অবস্থায় গৃহকর্তা ও তার স্ত্রীকে একই হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোররাতে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ পরিবার জানায়, সপ্তাহখানেক আগে সদরের পশ্চিম রঘুরামপুর গ্রামের মৃত মমেন উদ্দিন ফকিরের ছেলে গোলাম রহমান ফকিরের বাড়িতে রাজমিস্ত্রির কাজে আসেন কয়েকজন শ্রমিক। শনিবার সন্ধ্যায় ইফতারির খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে দেয় শ্রমিকরা।
খাবার খেয়ে বাড়ির লোকজন অচেতন হলে অসুস্থ হয়ে পড়ে। রোববার ভোররাতে এই সুযোগে ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। সেহরি শেষে নামাজ পড়তে বের হয়ে পাড়াপ্রতিবেশি গোলাম রহমানের ফকিরের ঘরের দরজা খোলা দেখতে পান। সন্দেহ হলে ভেতরে ঢুকে বাড়ির গৃহকর্তা ও তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন তারা। পরে বাড়ির রাজমিস্ত্রিদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মোটরসাইকেল নিয়ে তল্লাসী করে এলাকাবাসী।
পরে ইজিবাইকে থাকা অবস্থায় ধাওয়া দিয়ে পাশের হাজমকান্দি এলাকায় ছদ্মবেশি রাজমিস্ত্রিদের গতিরোধ করেন স্থানীয়রা। এ সময় তাদের গণপিটুনী দেয়া হয়।
আটক করা হয় খুলনার ডুমুরিয়া উপজেলা হাসানপুর গ্রামের আক্কাস খাঁর ছেলে আমিন খাঁ (২৫) ও দিঘলিয়া এলাকার রুবেল মিয়াকে (৩৫)। আটককৃতদের কাছ থেকে লুট হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার জব্দ করে পুলিশ। পরে গণপিটুনীর শিকার আহত দুইজন ও গৃহকর্তা ও তার স্ত্রীকে ভর্তি করা হয় জেলা ২৫০ শয্যা হাসপাতালে।
গোলাম রহমান ফকিরের মেয়ে তানিয়া আফরোজ বলেন, ‘এরা মুখোশধারী ডাকাত। এদের কঠিন বিচার হওয়া উচিৎ।
মাদারীপুর জেলা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিয়াদ মাহমুদ বলেন, আমরা‘ভোরে গণপিটুনীতে আহত দুইজনসহ চারজন হাসপাতালে ভর্তি আছে।
তাদের চিকিৎসা চলছে।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, ‘লুট হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার পুলিশের হেফাজতে রয়েছে। আটক দুইজন পুলিশী হেফাজতে হাসপাতালে ভর্তি আছে। ঘটনাস্থল থেকে ইরান নামে আরো একজন পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ