সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুর রশিদপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষনে সুষ্ঠু তদন্ত ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

অদ্য ১৭ মার্চ ২০২৫খ্রিষ্টাব্দ রোজ সোমবার জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর গ্রামে সাদিয়া নামের ১৩ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবীতে তুলসীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে কয়েকটি দাবী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান, সাদিয়া ধর্ষণকান্ডে পলাতক আসামীকে দ্রুত গ্রেফতারসহ তদন্ত কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্য সুষ্ঠু তদন্ত করা এবং তা তুলসীপুর এলাকাবাসীর নিকট তুলে ধরতে হবে।
এছাড়া এই ঘটনার যেসব ব্যক্তি অসৎ উপায়ে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করেছেন তাদের শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অভিযুক্ত আসামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানানো হয়।
এসময় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জন্য মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার ছাত্র-জনতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন স্লোগানে স্লোগানে আসামীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তুলেন।
উল্লেখ যে, গত শুক্রবার (১৪) মার্চ তুলসীপুরে সাদিয়া (১৩) নামের এক প্রতিবন্ধী কিশোরীকে একা ঘরে ডেকে নিয়ে সিএনজিচালক অভিযুক্ত লাল মিয়া(৬০) ধর্ষণ করে।মেয়েটির চিৎকার শুনে এক প্রতিবেশী উদ্ধার করে। এসময় ধর্ষণকারী পালিয়ে যায়। পড়ে এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ