শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে ১৪৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় মাদক সহ ৩ জন আটক

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর মেডিকেল কলেজের সামন থেকে ১৪৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় হুইস্কি সহ ৩ জনকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ।

 

 

২০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর মেডিকেল কলেজের সামনে থেকে এসব মাদক পরিবহনের ট্রাক পরিবর্তনের সময় এই চালান আটক করে পুলিশ। জামালপুর সদর থানা পুলিশের এএসআই রুবেল ও এএসআই সাইকুলের তৎপরতায় এ মাদকের চালানটি আটক করা হয়েছে বলে জানা গেছে।

 

 

জামালপুরের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে বড় মাদকের চালান আটকের ঘটনায়। জেলা পুলিশের এডিশনাল পুলিশ সুপার মাসুদ আনোয়ার সাংবাদিকদের জানান।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মাদকের চালান আটক করতে সক্ষম হয়।

 

 

এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২৯ লক্ষ ৪০ হাজার টাকা। মাদক পরিবহনে যুক্ত দুটি ট্রাক এবং একটি পিক-আপ আটক করা হয়েছে।সেই সাথে ট্রাক এবং পিক-আপের চালক তিন জনকে আটক করা হয়।আটককৃত ৩ জনের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায়।

 

 

আবদুল মালেক খোকনের বাড়ি চর বাগবাড়ি, আজিজুর রহমান বাবুর বাড়ি ভাবকি এবং হাফিজুর রহমানের বাড়ি পাঠানপাড়া বলে জানিয়েছেন এডিশনাল পুলিশ সুপার। এদের মধ্যে খোকনের বিরুদ্ধে মেলান্দহ থানায় চুরির মামলা রয়েছে।

 

আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়ে মাসুদ আনোয়ার বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ