বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুর সীমান্তে গারো পাহাড়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্যহাতির মুত্যু

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

২০ মার্চ বৃহস্পতিবার রাত ১১ টার দিকে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা সীমান্তবর্তী লাল নেংগড় এলাকায় গারো পাহাড় সংলগ্ন ধান ক্ষেতে বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্যহাতি মারা গেছে।

 

 

জানা গেছে, কৃষকরা ফসল রক্ষার জন্য জমির চারপাশে জিআই তার দিয়ে ঘিরে তাতে জেনারেটরের বিদ্যুৎ সংযোগ দিয়ে লাইট জ্বালিয়ে রাখেন। যাতে হাতির দল ভয় পেয়ে ক্ষেতে হানা না দেয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রায় ২০টি বন্যহাতির একটি দল খাবারের সন্ধানে পাহাড় থেকে নেমে আসলে একটি হাতি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে মারা যায়।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিটির মৃত্যু দেখে সঙ্গে থাকা অন্যান্য হাতিরা ক্ষিপ্ত হয়ে তাণ্ডব চালায় এবং মৃত হাতিটিকে ঘিরে রাখে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে কেউ হাতির কাছাকাছি যেতে সাহস করেননি।

 

 

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নালিতাবাড়ীর মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, “জিয়ারুল নামে এক কৃষক তার ধানক্ষেত রক্ষার জন্য বৈদ্যুতিক তারে জেনারেটরের বিদ্যুত ব্যবহার করেছিল, যা অবৈধ। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা করা হবে।”

 

 

এদিকে, বন্যপ্রাণি বিশেষজ্ঞরা বলছেন, দিন দিন হাতি ও মানুষের দ্বন্দ্ব বেড়ে চলেছে। খাদ্যের অভাবে হাতির দল গ্রাম ও ফসলি জমির দিকে চলে আসছে, যা মানুষের জন্য যেমন হুমকি, তেমনই বন্যপ্রাণির জন্যও বিপজ্জনক।বনবিভাগের পক্ষ থেকে হাতিটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ