শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জে বিজিবি অভিযানে ভারতীয় পণ্য জব্দ

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

অদ্য ২৫ মার্চ ২০২৫খ্রিষ্টাব্দ রোজ মঙ্গলবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জে উপজেলার ডাংধরা ইউনিয়নে কুমারেরচর নামক স্হানে ৩৫ বিজিবি অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ২৩৪ পিস, বিভিন্ন প্রকার প্রসাধনী১ হাজার ৮৩৮ পিস ও ১টি নৌকা জব্দ করে।জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ ডাংধরা ইউনিয়নের কুমারেরচর নামক স্থান হতেএ সকল মালামাল জব্দ করে।
“চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় অদ্য ২৫ মার্চ আনুমানিক রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ পাথরেরচর বিওপি কর্তৃক চোরাচালন বিরোধী অভিযান পরিচালনা করে।
সীমান্ত পিলার ১০৭৬/এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমারেরচর নামক স্থানে মালিকবিহীন নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও প্রসাধনী সামগ্রী জব্দ করে। জব্দকৃত মালামাল রৌমারী কাষ্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ