সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে প্রস্তাবিত মসজিদ নির্মানে বালু বিক্রির অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুরে প্রস্তাবিত মসজিদ নির্মানে বালু বিক্রির অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

 

মাদারীপুরে প্রস্তাবিত মসজিদ নির্মানে বালু বিক্রির অভিযোগ উঠেছে এক ইউপি

চেয়ারম্যানের বিরুদ্ধে। প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে

এলাকাবাসী। সোমবার বিকেলে রাজৈরের হবিদাসদি – মাহেন্দ্রদি ইউনিয়নের

মাহেন্দ্রদি গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

স্থানীয়রা জানায়, ২৩নং মহেন্দ্রদি মৌজার বিআরএস ১১৫০ নং দাগের মৃত

সিরাজুল হক মুন্সির ছেলে ছাইয়াদুল মুন্সির মালিকানাধীন ৪ শতাংশ জমি এক

লাখ সত্তর হাজার টাকায় ক্রয় করেন হরিদাসদি মাতুব্বরবাড়ি (প্রস্তাবিত)

মসজিদের সভাপতি। মাদারীপুরের রাজৈর সাব-রেজিস্টার অফিসে ওই ৪

শতাংশ জমি ১৯৩৭নং দলিল মূলে গত চলতি বছরের ১৪ এপ্রিল বেজিস্ট্রি হয়।

 

 

এরপর জমিতে বালু ভরাট করেন স্থানীয় মুসল্লিরা। সম্প্রতি প্রস্তাবিত মসজিদের

বালু ট্রাকে করে বিক্রি করেন হবিদাসদি- মাহেন্দ্রদি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান

রেজাউল করিম। বাঁধা দিলে মামলা ও হামলার হুমকিও দেয়া হয় বলে

অভিযোগ করেন স্থানীয়রা।

 

 

এরই প্রতিবাদে সোমবার বিকেলে প্রস্তাবিত মসজিদের সামনে মানববন্ধন করেন

এলাকাবাসী। বালু বিক্রি বন্ধের পাশাপাশি এই ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান

রেজাউল করিমের বিচার দাবি করেন তারা। অভিযোগের বিষয়ে জানতে

অভিযুক্ত রেজাউল করিমের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ

করেননি।

 

 

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় মুসুল্লি আব্দুল সামাদ মাতুব্বর, আসাদুল

মাতুব্বর, আব্দুল কুদ্দুস মাতুব্বরসহ অনেকেই এ ব্যাপারে রাজৈর উপজেলা

সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ বলেন, স্থানীয় তহশিলদারের

মাধ্যমে বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ