বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

রাশিয়া, ইউক্রেন কেউই মানছে না যুক্তরাষ্ট্রকে!

আন্তর্জাতিক ডেস্ক

সংবাদটি শেয়ার করুন....

যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব ‘অগ্রহণযোগ্য’ বলে জানিয়েছে রাশিয়া। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, খনিজ সংক্রান্ত চুক্তি থেকে সরে আসতে চাইছেন জেলেনস্কি। আর চুক্তি না হলে ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘সমস্যায় পড়তে হবে’ বলে হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে বেশ কিছুদিন ধরেই দু’পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মস্কোকে প্রস্তাব দেয় ট্রাম্প প্রশাসন। তবে মার্কিন প্রস্তাব অগ্রহণযোগ্য বলে জানিয়েছে ক্রেমলিন।

 

রুশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানান, যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব গুরুত্বের সঙ্গে নিলেও তা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়। তিনি জানান, যে কারণে যুদ্ধ শুরু হয়েছিল, সেই বিষয়গুলো যুদ্ধবিরতির প্রস্তাবে নেই।
 
ইউক্রেনকেও সমঝোতায় আনতে বেগ পেতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, বিরল খনিজ সম্পদ সংক্রান্ত চুক্তি থেকে সরে আসতে চাইছেন জেলেনস্কি। চুক্তি না হলে ইউক্রেনের প্রেসিডেন্টকে বড় সমস্যার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। 
 
 
তবে কিয়েভের অভিযোগ, প্রাথমিক পর্যায়ে চুক্তির যে শর্ত দেয়া হয়েছিল সেগুলোর উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। আর তাই চুক্তির পুরো বিষয়টি আবারও পর্যালোচনা করবে তারা।
 
এদিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি ফের আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বলেন, চুক্তি লঙ্ঘন করে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। 
 
জেলেনস্কি আরও জানান, কিয়েভ শান্তিচুক্তির বিনিময়ে নিরাপত্তার নিশ্চয়তা চাচ্ছে। যুদ্ধবিরতি হলে তা পর্যবেক্ষণে মিত্র অনেক দেশই ইউক্রেনে বাহিনী মোতায়েনের বিষয়ে আগ্রহী বলেও দাবি তার। 

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ