বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ইসলামপুরে ঈদমেলা থেকে নারী সহ ৩৮ জন আটক

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১ এপ্রিল মঙ্গলবার গভীর রাতে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় নোয়াপাড়া ইউনিয়নের হারঘিলা বাঁধ এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ঈদমেলা থেকে নারীসহ ৩৮ জনকে আটক করা হয়েছে।

 

পুলিশ জানায়, ঈদের দিন থেকে হারঘিলা বাঁধে ঈদ মেলার নামে জুয়া, অশ্লীল নৃত্য ও মাদকের আড্ডা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে তিনজন নারীসহ মোট ৩৮ জনকে আটক করা হয়েছে।

 

 

স্থানীয় সূত্র জানায়, নোয়ারপাড়া হারঘিলা বেড়িবাঁধ এলাকায় ঈদের দিন থেকে ঈদ মেলার নামে জুয়া, মাদক সেবন, অশ্লীল নৃত্য পরিচালনা করে আসছে একটি মহল। জুয়া খেলায় অংশ নিয়ে অনেকেই অর্থ হারিয়ে, অর্থ যোগাড় করতে এলাকায় চুরিসহ বিভিন্ন নাশকতায় জড়িয়ে পরছিল। অভিযান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেন, আইনি প্রক্রিয়া শেষে আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ইসলামপুর উপজেলার সাধারন মানুষ প্রশাসনকে এ অভিযান চালনার জন্য স্বাগত জানান।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ