বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে চার দিন ব্যাপী মই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১ এপ্রিল মঙ্গলবার হতে ৪ এপ্রিল শুক্রবার পর্যন্ত জামালপুর সদর উপজেলার শ্রীপুরে গরুর মই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষ ভীড় জমে।

 

 

বৃহস্পতিবার বিকেলে চারদিন ব্যাপী শ্রীপুর কুমারিয়া ঠান্ডা মার্কেটের উদ্যোগে তৃতীয় দিন এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় জামালপুরসহ শেরপুর, টাংগাইল,সিরাজগঞ্জ থেকে আসা ৩১ জোড়া ষাঁড় গরু অংশ নেয়।

 

 

চারটি ষাঁড় গরুর সাথে মই নিয়ে তৈরি হয় একটি দল। প্রতি দলে দুইজন থাকেন নিয়ন্ত্রক হিসেবে। প্রতিবছরই এমন খেলার আয়োজন করে থাকে আয়োজকরা। ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে হারিয়ে যাওয়া মই দৌড় দেখতে আসেন শিশু থেকে বৃদ্ধ,নারী-পুরুষসহ হাজারো মানুষ। দর্শকদের হাতে তালিতে মুখরিত হয়ে উঠে চারপাশ।

 

 

এসময় শেরপুর থেকে আসা একজন প্রতিযোগী জানান, আমি একজন ব্যবসায়ী পাশাপাশি দীর্ঘ পনের বছর যাবত দেশের এই খেলায় বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করি। প্রতিনিয়ত খেলায় জয়ের জন্য অংশ গ্রহণ করি এবং বিভিন্ন জায়গায় পুরষ্কার পেয়েছি।

 

 

দর্শকরা জানান, প্রত্যেক বছর এই ঐতিহ্যবাহী মই দৌড় অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা আমাদের ঈদের আনন্দকে বাড়িয়ে দেয়। আয়োজকদের বলবো হারিয়ে যাওয়া এসব খেলা প্রত্যেক বছর আয়োজন করার দাবী জানাই।

 

 

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সদস্য রোটারিয়ান আলহাজ আক্তারুজ্জামান ঠান্ডা, অবসরপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিন, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব স্বপন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

পুরনো এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজনের দাবী জানিয়েছে এলাকাবাসী।প্রতিযোগিতায় ১ম বিজয়ী জিতে নেন ফ্রিজ, ২য় স্থান এলইডি টেলিভিশন এবং তৃতীয় বিজয়ীকে একটি সাইকেল পুরষ্কার দেয়া হয়।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ