শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে এক ডজন মামলার আসামি গ্রাম পুলিশ কামাল সরদার গ্রেফতার

কিরন আক্তার, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

মাদারীপুরে অন্তত একডজন মামলার আসামি গ্রাম পুলিশ কামাল সরদারকে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে কামাল সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সদর মডেল থানায় কামালকে হস্তান্তর করে ডিবি পুলিশের সদস্যরা।

 

 

 

গ্রেফতার কামাল সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের মৃত কেরামত সরদারের ছেলে এবং ইউনিয়নের গ্রাম পুলিশের কর্মরত তিনি।

 

 

 

পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চাপাতলীতে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে নিজবাড়ি থেকে কামাল সরদারকে (৪০) গ্রেফতার করা হয়। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। মাদারীপুরের পৌরসভার থানতলীতে পুলিশ বাদী মারামারির মামলায় কামালকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

 

স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় এলাকায় নানান অপকর্ম করে আসছিল অভিযুক্ত কামাল। তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ বিভাগসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেয় বেশ কয়েকজন ভুক্তভোগী। গ্রাম পুলিশের ক্ষমতার দাপটে এমন ঘটনা একাধিকবার ঘটিয়ে বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী। কয়েকবার তাকে সতর্ক করা হলেও কোন প্রতিকার মিলছিল না।

 

 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, গ্রেফতার কামাল সরদারের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অন্তত একডজন মামলা রয়েছে। তাকে পুলিশ বাদী মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ