বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নাটোর থেকে  প্রকাশিত প্রান্তজন সম্পাদকের উপর দুর্বৃত্তদের হামলা।

ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক ও চন্দ্রকলা কলেজের প্রভাষক মোঃ সেলিমের উপরে সন্ত্রাসী হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  আহত সেলিম -45  নাটোর সদর উপজেলা পণ্ডিত গ্রামের আলহাজ্ব তসলিম উদ্দিনের ছেলে।

 

মোঃ সেলিম জানান, তিনি চন্দ্রকলা কলেজ থেকে দুপুরের দিকে মোটরসাইকেল যোগে নাটোর শহরে আসছিলেন। পথিমধ্যে চন্দ্র কোলা গ্রামের মৃত গফুরের ছেলে আব্দুল ওহাবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার উপরে হামলা চালায়। এ সময় তাকে এলোপাথারি হকি খেলার স্ট্যাম্প  ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

 

সেলিমের চিৎকার স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রান্তজন সম্পাদক মোঃ সেলিম জানান , তার সাথে কারো শত্রুতা নেই। তারপরেও  কারা হামলা করেছিল ওহাব ছাড়া অন্যদের তাদেরকে আমি চিনি না ।  দুর্বৃত্তদের হামলায় সম্ভবত তার হাত-পা ভেঙে গেছে ।তিনি এ ঘটনায় বিচার দাবি করেন।

 

এ বিষয়ে নাটোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার পলাশ কুমার সাহা জানান ,আহত অবস্থায় মোঃ সেলিমকে নাটোর হাসপাতাল আনা হয়েছে। তাঁর শরীরের অবস্থা কি পরীক্ষা-নিরীক্ষা ছাড়া তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে তার হাত ও পা ফোলা অবস্থায় রয়েছে। কয়েক স্থানে শরীরে কাটার দাগ রয়েছে ।

 

তবে হামলায় অভিযুক্ত আব্দুল ওহাবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি ।   এ বিষয়ে নাটোর থানার ওসি মাহবুবুর রহমান জানান, সংবাদ শোনার পরে পুলিশ পাঠানো হয়েছে। সেলিম এর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ।তাদেরকে বলা হয়েছে অভিযোগ দাখিলের জন্য। অভিযোগ পেলে তদন্ত করে যেই দায়ী হোক তাদের গ্রেফতার করা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ