বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বসুন্ধরায় স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদ অতঃপর ৮৬ কেজি গাঁজা উদ্ধার!

মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ৮৬ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য মো. তাফসির (৩০) কে গ্রেফতার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ।

 

 

০৯ এপ্রিল ২০২৫ খ্রিঃ রোজ বুধবার বিকেল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

ভাটারা থানা সূত্রে জানা যায়, বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে এক নারীর আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধারে যায় পুলিশ।

 

 

ভিকটিমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ভিকটিমের মৃত্যু সংক্রান্তে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী তাফসিরকে থানায় এনে জিজ্ঞাসাবাদে সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে।

 

 

পরবর্তীতে রেকর্ডপত্র যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায়।

 

 

এরপর নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে সে একজন পেশাদার মাদক কারবারি।

 

তার বাসার একটি কক্ষের মধ্যে বিপুল পরিমাণ গাঁজা রয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ও তার দেখানো মতে বসুন্ধরা আবাসিক এলাকার তার ভাড়া বাসার ৬ষ্ঠ তলার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

 

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৭ লক্ষ ২০ হাজার টাকা। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 

ভাটারা থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত তাফসির পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে সে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ