বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বগুড়ায় র‌্যাব পরিচয়ে নারীদের প্রেমের ফাঁদে ফেলে ব্লাকমেইল- প্রতারক সাগর আটক

অনামিকা সুলতানা বগুড়া জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

বগুড়ায় র‌্যাব পরিচয়ে সুন্দরী নারীদের করত টার্গেট। অতঃপর তাদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক গড়ে তুলতো।

 

সুকৌশলে নারীদের গোপন ভিডিও ধারন করে করত ব্লাকমেইল। এই চক্রের প্রতারক সাগর র‍্যাবের জালে আটক।

 

জানা যায়, বগুড়া এ্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিএসসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, র‌্যাব সদস্য পরিচয়ে এক প্রতারক নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল ও পর্নোগ্রাফি ক্রাইম সংক্রান্তে জড়িত।

 

মামলায় প্রধান আসামী শিহাব হোসেন সাগর (২১) গ্রেফতার।

 

এ সকল তথ্যের ভিত্তিতে এঘটনার খলনায়ক শিহাব হাসান অরফে সাগর (২১) কে দেশীয় অস্ত্রসহ বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘী এলাকা থেকে র‍্যাব তাকে আটক করেন।

 

আটককৃত শিহাব হাসান সাগর নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘী গ্রামের আব্দুল হান্নানের পুত্র।

 

আটককৃত আসামী শিহাবের নিকট হতে ২টি স্মার্ট ফোন, ২টি বাটন ফোন, ৩টি সিম কার্ড, মেমোরি কার্ড-২ (৩২ ও ২ জিবি), ২ টি বার্মিজ চাকু-(৬), সিপিইউ- ১টি, হার্ড ডিক্স-১, এসএসডি কার্ড-১টি, রাম দা-১টি, কাঠের ও ষ্টিলের হাতল যুক্ত চাকু-৪টি (১১) চাপাতি-১টি (১২) ছোড়া-১টি জব্দ সগ হাতে-নাতে আটক করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্থান্তর করা হয়েছে।

 

 

উল্লেখ্য, আসামী সাগর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন নারীদের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করতো এবং তাদেরকে বিভিন্ন র‍্যাব সদস্যদের ছবি প্রেরণ করতো।

সম্পর্কের এক পর্যায়ে আসামি ভিকটিমদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতো।

 

যার পরিপেক্ষিতে আসামি ভিকটিমদের নিকট হতে তাদের স্পর্শকাতর বিভিন্ন ছবি ও ভিডিও সংগ্রহ করতো যার মাধ্যমে আসামি ভিকটিমদের সাথে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করতো এবং সেগুলোর ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেইল করতো।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ