বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে মা*দকাসক্ত ছেলের দা*য়ের কু*পে মাকে কু*পিয়ে হ*ত্যা

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৫এপ্রিল মঙ্গলবার জামালপুর পৌরসভার হার্টচন্দ্রা এলাকায় তুচ্ছ ঘটনায় ছেলের দায়ের কুপের আঘাতে মনজিলা বেগম জিরা (৬০)নামে এক মা খুন হয়েছে। অদ্য মঙ্গলবার সকাল ১০টায় জামালপুর পৌরসভার হাটচন্দ্রা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

 

নিহত মনজিলা বেগম জিরা হাটচন্দ্রা গ্রামের স্বামী পরিত্যক্ত তোতা মিয়ার স্ত্রী । খবর পেয়ে সদর থানা পুলিশ ও জামালপুর ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনজুরুল ইসলাম (৩৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ।

 

 

মাদকের টাকার জন্য পারিবারিক কলহ ছিল তাদের প্রতিদিনের ঘটনা।গতকাল মাদকের টাকার জন্য মঞ্জুরুল বাড়িতে একটি মেহগনি গাছ ১৬ হাজার টাকা বিক্রি করে ৯ হাজার টাকা বায়না নেয়। ওইদিন সকালে গাছ ক্রেতা শেখ ফরিদ(৪০) বাকী টাকা নিয়ে গাছ কাটতে এলে স্বামী পরিত্যক্ত তোতা মিয়ার স্ত্রী মনজিলা বেগম জিরা গাছ কাটতে বাধা দেয়।

 

মাদকাসক্ত ছেলে মনজুরুল ইসলাম (৩৮) ক্ষিপ্ত হয়ে এলোপাথারি ভাবে তার মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে । এ সময় গাছ ক্রেতা হাট চন্দ্রার বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে শেখ ফরিদ থামাতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

 

আহত ব্যক্তি বর্তমান
জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু মো: ফয়সল আতিক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করা হয়েছে।অভিযুক্তকে আটক করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ