বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ধুনটে পৃথক মামলায় আইনজীবী ও বিএনপি নেতা গ্রেফতার

অনামিকা সুলতানা , ধুনট উপজেলা ( বগুড়া ) প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

বগুড়ার ধুনটে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন ও চাঁদাবাজি মামলার আসামি আইনজীবী রাজ্জাকুর কবির বিদ্যুৎকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পৃথক জায়গায় থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ওই গ্রামের রমজান আলীর ছেলে।

 

থানা সূত্রে জানা যায়, ২০০৯ সালে বগুড়া সদর থানায় রফিকুল ইসলাম শাহীনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি ছিলেন রফিকুল ইসলাম শাহীন।

 

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে আইনজীবী রাজ্জাকুর কবির বিদ্যুতের বিরুদ্ধে তার বাবার (পানি) দায়েরকৃত চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি সাইদুল আলম জানান, গ্রেপ্তারকৃত দুইজনকে দুপুরে থানা থেকে বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ