বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জ ইয়াবা ট্যাবলেটসহ  একজন আটক

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৬ এপ্রিল বুধবার দিবাগত রাতে জামালপুর জেলার  দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের  সিলেটপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর একটি অভিযান চালিয়ে ৩ হাজার ৫ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ সোনা মিয়াকে (৫৫) আটক করেছে।

 

১৬ এপ্রিল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিএনসির সহকারী পরিচালক জনাব মো. আব্দুল হালিম রাজের নেতৃত্বে এই গ্রেফতার অভিযান সম্পন্ন হয়। সোনা মিয়া দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদের চর অঞ্চলের দূর্গম এলাকা ব্যবহার করে ইয়াবা ব্যবসা করে আসছিল বলে জানা গেছে।

 

এটি জামালপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দ্বারা আটককৃত সবচেয়ে বড় ইয়াবার চালান হিসেবে চিহ্নিত হয়েছে।

 

এ ঘটনায় পরিদর্শক জনাব মো. নজরুল ইসলাম বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছেন।

 

মাদকবিরোধী এ অভিযানের ফলে স্থানীয় জনমনে খুশির সৃষ্টি হয়েছে, এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ডিএনসি সূত্রে জানানো হয়েছে, মাদক নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ