বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরিশালে র‍্যাবের অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

সৈয়দ আসাদুজ্জামান বাবু, বরিশাল বিভাগীয় প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

বরিশালের আগৈলঝাড়ায় আজ  সোমবার সন্ধ্যায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে সিয়াম মোল্লা নামে একজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে রাকিব মোল্লা নামের আরেক যুবক।

 

আহত  যুবককে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া হামলায় আহত র‌্যাব সদস্য জাকির হোসেন (৩৫) আগৈলঝাড়ার গৈলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

নিহত সিয়াম মোল্লার বাড়ী উজিরপুরের বাহের হাট এলাকায়। আহত রাকিবের বাড়ীও একই এলাকায়।

 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, সন্ধ্যার দিকে র‍্যাব ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। সাদা পোশাকে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে র‌্যাব সদস্যদের ওপর আকস্মিকভাবে মাদক ব্যবসায়ীরা হামলা চালায়।

 

এ সময় আত্মরক্ষার্তে র‍্যাব গুলি চালায়। এতে দুজন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তারা। সেখানে একজন মারা যায়। আহত অন্যজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের জরুরি বিভাগের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হয়েছে।  তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ