বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

আমতলীতে চাঞ্চল্যকর ডাকাতিতে জড়িত ৪ ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র ও স্বর্ণালংকার উদ্ধার

মোঃ খবির উদ্দীন, আমতলী উপজেলা প্রতিনিধি, বরগুনা।

সংবাদটি শেয়ার করুন....

 

বরগুনার আমতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম তালুকদারের বাড়ির ডাকাতির মামলায় ৪ ডাকাতকে স্বর্ণালংকার ও ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।

 

গত ২৪ শে ফেব্রুয়ারি/২৫ দিবাগত রাতে নজরুল ইসলাম তালুকদারের বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। এ ঘটনায় আমতলী থানায় গত ২৫ ফেব্রুয়ারি ডাকাতির মামলা দায়ের করা হয় যার নং ১৮ ।

 

 

আমতলী থানা সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবলাস (৪০), শামসুল (৫০) বাদল হাওলাদার (৪৫) কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃতদের ২ দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন।

 

এ সময় জিজ্ঞাসাবাদে আন্তঃজেলা ঢাকাত দলের সদস্য এবলাসের দেয়া তথ্যমতে বুধবার রাতে এবলাসের ভাড়া বাসা থেকে চাইনিজ কুড়াল ০১ টি,রামদা ০১ টি,ছেনা ০১ টি,শাবল ০১ টি, ডাকাতির কাজে ব্যবহৃত টমটম ০১ টি, এবং লুন্ঠিত স্বর্ণের ০২ টি আংটি উদ্ধার করেন।

 

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান বলেন গ্রেপ্তারকৃত ডাক্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। এবলাসের দেওয়া তথ্য মতে তো ডাকাত দলের সদস্য দেলোয়ার ওরফে গাজা দেলোয়ার পূর্বে দুই বছর সাজাপ্রাপ্ত সহ মোট ছয়টি গাজার মামলার স্বামীকে গ্রেপ্তার করতে গেলে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। দেলোয়ারের বিরুদ্ধে আমতলী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

 

 

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম বলেন বুধবার বিকেলে গ্রেপ্তারকৃত ডাকাতদের আমতলী সিনিয়র জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের মাধ্যমে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ