বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরিশালের উজিরপুরে বাস চাপায় নিহত শ্রমিক দল নেতা

মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

বরিশালের উজিরপুর উপজেলার সোনার বাংলা নামক স্থানে বাসচাপায় মোঃ মানিক গাজী নামে শ্রমিক দলের এক নেতা নিহত হয়েছেন। ১মে ২০২৫ খ্রিঃ রোজ বৃহস্পতিবার এই দূর্ঘটনা ঘটে।

নিহত মো. মানিক গাজী (৫৫) উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি এবং ওটরা গ্রামের আব্দুল হক গাজীর ছেলে।

নেতাকর্মীরা জানান, সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইচলাদী বাসস্ট্যান্ডে আয়োজিত র‍্যালিতে অংশগ্রহণ করেন মো. মানিক গাজী। এরপর উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে বরিশাল জেলা শ্রমিক দলের আয়োজিত র‍্যালিতে অংশ নেন । বরিশারের অনুষ্ঠানশেষে নেতাকর্মীদের নিয়ে উজিরপুরের সোনার বাংলা বাজারে আসেন মানিক।

স্থানীয়রা জানান, সোনার বাংলা বাজার সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় তাকে ঢাকা- বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে শ্রমিক দলের অন্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

 

বাসটি মানিক গাজীকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে স্থানীয়রা ধাওয়া করে। বাবুগঞ্জের নতুন হাট এলাকা থেকে বাসটিকে আটক করে। এ সময় বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা।

 

এ ব্যাপারে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা গেলেও তার চালক ও হেলপার পালিয়ে গিয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ