বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কলাপাড়ায় নসিমনের নিচে চাপা পড়ে প্রাণ গেল গৃহবধূর

কলাপাড়া প্রতিনিধি:- মোঃ তরিকুল ইসলাম (শুভ)

সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালীর কলাপাড়ায় পণ্যবোঝাই নসিমন উল্টে নিচে চাপা পড়ে মিনারা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধূলাসার ইউপির চরচাপলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনারা বেগম ওই গ্রামের ছগিরহাওলাদারের স্ত্রী। ফারজানা (৮) ও সাইমুন (৫) নামে দুটি শিশুসন্তান রয়েছে এই গৃহবধূর।

স্থানীয়রা জানান, গৃহবধূ মিনারা সকালে বাড়ির পাশে পুকুরঘাটে থালা-বাসন ধৌত করছিলেন। এসময় পুকুর লাগোয়া একটি গ্রামীন সড়ক দিয়ে যাওয়ার mসময় নলকূপের পাইপবোঝাই নসিমন উল্টে তার গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। পরে স্বজনেরা পানির নিচ থেকে নসিমনে চাপাপড়া তার মরদেহ উদ্ধার করে। মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ