বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে ৩৫ বিজিবি বাঘারচর বিওপি ক্যাম্পের অভিযানে ১ কোটি  ৬৬ লক্ষ টাকার মালামাল সহ আটক ১

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

জামালপুর ব্যাটেলিনের ৩৫ বিজিবি’র অভিযানে ১ আসামি সহ প্রায় ১ কোটি ৬৬ লক্ষ টাকার হরিণের কস্তুরী এবং ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী আটক করা হয়।
৫ মে সোমবার  ২০২৫ জামালপুর ব্যাটেলিয়ান ৩৫ বিজিবি অধিনায়ক লেঃকর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায়  সকাল ০৯:০৫ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে জামালপুর ব্যাটালিয়নের ৩৫ বিজিবি অধীনস্থ বাঘারচর টহল দল কর্তৃক  সীমান্ত পিলার ১০৭৪ /৯ হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশে অভ্যন্তরে  দক্ষিণ মাখনেরচর নামক স্থানে হইতে ভারতীয় হরিণের কস্তুরী -০৬ পিস (২৫৪ গ্রাম), ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী-০৮ পিস, বিভিন্ন প্রকার ওষুধ -২৮ পিস, মোবাইল -০১ টি,  মোবাইলের চার্জার -০১টি সিম  কার্ড -০১টি,পাওয়ার ব্যাংক-০১টি এবং হেট ফোন ০১ টি হয়েছে।
আটককৃত ব্যক্তির আঃ মতিন ৩৫, পিতাঃ আবুল কাশেম, গ্রামঃ রমনা নতুন বেপারীপাড়া, পোস্ট রমনা, থানাঃ চিলমারী জেলাঃ  কুড়িগ্রামকে আটক করতে সক্ষম হয়,যাহার সিজার মূল্য ১,৬৫,৫৮,১০০(এক কোটি পয়ষট্রি  লক্ষ  আটান্ন হাজার একশত টাকা।
পরে ধৃত আসামীসহ জব্দকৃত চোরাচালানী মালামাল দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করেন।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন,বিজিবি মহাপরিচালক কর্তৃক ঘোষিত চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেস নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচাররোধ কল্পে এবং সীমান্ত সুরক্ষার দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ