বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে ৭ জুয়াড়ি গ্রেফতার

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৬ মে মঙ্গলবার জামালপুর জেলা সদর উপজেলার  নুরুন্দি ইউনিয়নে তাজপুর গ্রামে গাছের বাগানে নুরন্দি তদন্ত কেন্দ্রের পুলিধ অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের তাজপুর গ্রামের হরি বাবুর মালিকানাধীন বিভিন্ন রকমের ফল ও কাঠগাছের বাগানে রাতের অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে জুয়া খেলার আসর চলছিল।

গোপন তথ্যের ভিত্তিতে নুরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. বওবাইদুল হকের নেতৃত্বে একটি দল জুয়ার আসরে বিশেষ অভিযান চালায়। এ সময় ৭ জুয়াড়ি হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুয়াড়িরা হলেন- সদর উপজেলার কোচনধরা গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মণ্ডলের ছেলে আব্দুল মান্নান, পশ্চিম কোচনধরা গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে ছাবেদ আলী খাজা,

তাজপুর গ্রামের ইয়াকুব আলী ছেলে মনজুরুল হক, শ্রীবাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে সাইদুর রহমান, বেলবেলিয়া গ্রামের মৃত জয়নাল মণ্ডলের ছেলে আজিজুল হক,

কোচনধরা পশ্চিমপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ফরহাদ আলী ও মোহনপুর নয়াপাড়া গ্রামের মৃত দুলাল উদ্দিন মিস্ত্রির ছেলে হেলাল উদ্দিন মিস্ত্রি। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৯১০ টাকা জব্দ করা হয়।

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, গ্রেপ্তার ৭ জন জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে তাদেরকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ